• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে কিডনি রোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালো ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৮, ২০২১, ১৭:৫৪ অপরাহ্ণ
মির্জাগঞ্জে কিডনি রোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালো ছাত্রলীগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের কলাগাছিয়া মাদরাসার এমএলএসএস ও মসজিদের মুয়াজ্জিন রাজ্জাক ফকিরের একমাত্র ছেলে মহসিন (২৪) দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভোগছেন। মধ্যবিত্ত বাবার পক্ষে উন্নত চিকিৎসা দিতে না পারায় কোনো উন্নতিও দেখছেন না তিনি। তার চিকিৎসায় অন্তত সাত লাখ টাকা প্রয়োজন বলে জানায় চিকিৎসক। পারিবারিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসার খরচ জোগান দেয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তার পাশে দাঁড়ালো মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ।

রবিবার ( ২৭ জুন) সকাল ১০ টায় মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান বাহাদুর অসুস্থ মহাসিন ও তার চাচা মোঃ ফরিদ ফকিরের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা ওমর ফারুক প্রিন্স, মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মিরা প্রমুখ।

এর আগে ইমরান বাহাদুরের নেতৃত্বে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের এবং এলাকার বিত্তবানদের কাছে মহাসিনের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে গিয়ে সাহায্যের আবেদন জানান। এতে মোট ১৫ হাজার টাকা সাহায্যের জন্য পাওয়া যায় বলে জানান ইমরান বাহাদুর।

পরিবার সূত্র জানায়, মোহাম্মদ রাজ্জাক ফকির দুইটি বিবাহ করেন। মহাসিন তার প্রথম ঘরের সন্তান। তিনি দ্বিতীয় বিয়ে করলে মহাসিনকে সাথে নিয়ে তার মা বিউটি বেগম (১ম স্ত্রী) বাবার বাড়িতে চলে আসেন। এরপর থেকে সেখানেই তারা বসবাস করেন। অন্যের বাসায় কাজ করে যা পান তাতেই তার দিন চলে। কিন্তু ছেলের কিডনি রোগ ধরা পড়ার পর আরো ভেঙে পড়েন তিনি। ডাক্তার বলেছেন, তার চিকিৎসায় অন্তত সাত লাখ টাকা প্রয়োজন। পারিবারিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসার খরচ জোগান দেয়া সম্ভব হচ্ছে না। তারা দেশের বিত্তশালী ও হৃদয়বান লোকদের কাছে মহসিনের চিকিৎসায় এগিয়ে আসতে অনুরোধ করেছেন। মহসিনকে সাহায্য পাঠাতে বিকাশ করুন- ০১৭৪৯৮৮১৮০৮(মহাসিনের চাচাতো ভাইয়ের নাম্বার)।.