• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ
গৌরনদীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা

গৌরনদী প্রতিনিধি ॥ করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালের গৌরনদীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র হারিছুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, ওসি আফজাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।