• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ
বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন

গৌরনদী প্রতিনিধি ॥ নার্সিং পড়ুয়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক ছাত্রী।
ওই ছাত্রীর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আশোকাঠী হাসপাতালের সামনের একটি ফার্মেসীতে ঔষধ কিনতে গিয়ে পরিচয় হয় আশোকাঠী গ্রামের হাসান সরদারের পুত্র ফার্মেসী মালিক কাওসার সাথে। পরবর্তীতে ফার্মেসী মালিক কাওসার তাকে (ভুক্তভোগী) প্রেমের ফাঁদে ফালায়।
গত তিনবছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিলো। এরইমধ্যে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে কাওসার। ওই ছাত্রী কাওসারকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে বিভিন্ন তালবাহানা শুরু করে। অভিযোগে আরও জানা গেছে, গত ২৭ জুন ওই ছাত্রীকে আশোকাঠী হাসপাতালের সামনে ডেকে নেয় কাওসার। সেখানে ভুক্তভোগী ছাত্রীকে কাওসারের সাথে মীমাংসা হয়ে যাওয়ার কথা বলে সোহেল হাওলাদার (ছানু) সহ আরও কয়েকজন ব্যক্তি। এতে সে (ছাত্রী) রাজি না হওয়ায় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তিনটি সাদা ষ্ট্যাম্পে ওই ছাত্রীর স্বাক্ষর নেয় বিবাদীরা। পরে ওই ছাত্রীর হাতে জোরপূর্বক ১৫ হাজার টাকা দিয়ে তার (ভুক্তভোগী) ছবি তুলে পূনরায় টাকা নিয়ে যায় বিবাদীরা। মামলার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই সাহাবুদ্দিন জানান, মামলার আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।