• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে খাদ্য সহায়তা পেল ১২৮টি পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ
গৌরনদীতে খাদ্য সহায়তা পেল ১২৮টি পরিবার

গৌরনদী প্রতিনিধি ॥ মহামারী করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বরিশালের গৌরনদী উপজেলার ১২৮টি কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ইউএনডিপির অর্থায়নে খাদ্য সহায়তা হিসেবে চাল, আটা, চিড়া, তৈল, লবন, সুজি ও সাবান বিতরণ করা হয়েছে।
কভিট-১৯ হিউম্যান রাইটস রেসপন্স প্রকল্পের আওতায় জাতীয় মানবাধিকার কমিশনের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহায়তায় এবং আভাস ও এইডের যৌথ আয়োজনে সোমবার বিকেলে উপজেলা গেটের সামনে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আভাসের প্রজেক্ট অফিসার আলী আহসানসহ অন্যান্যরা।