বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় ভাই ও বোন কে হত্যার চেষ্টায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে অপর ভাই ও ভাতিজা দের বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ক জাউতলা দ্বিতীয় গলিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে গোলাম রাব্বানী খোকন ও মেয়ে জহুরা হক।
এদের মধ্যে গুরুতর জহুরা হককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খোকন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হামলায় ধারালো অস্ত্রের আঘাতে জহুরা হকের ডান হাতের আংগুল এবং খোকনের বাম কানে এই মারাত্মক জখম হয়।
জহুরা হকের আংগুলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হবে বলে এমনটা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহত খোকন জানান, দীর্ঘদিন ধরে খোকনদের পৈত্রিক ও মাতৃক সম্পত্তি নিয়ে তার অপর ভাই আমিনুল হক জসিম ও মনির উদ্দিন আহমেদ রুবেল সাথে বিরোধ চলে আসছে।
ওয়ারিশ সম্পত্তি পরিবারের সবার মধ্যে বন্টন হবার পর যার যার সম্পত্তি সে ভোগ করে আসছে।
বন্টন হবার পূর্বেই থেকে জসিম ও রুবেল বেপরোয়া হয়ে সম্প্রতি একক ভাবে দখলের চেষ্টা সহ পরিবারের ভাবমূর্তি নষ্ট করে আসছে।
রুবেল নিজেকে আ’লীগ নেতা পরিচয় দিয়ে ভাই খোকন ও বোন জহুরাসহ তাদের পরিবারকে খুন-জখমের হুমকিসহ বিভিন্ন ভয়-ভীতি দেখায়। রুবেলের মদদে তে আমিনুল হক জসিমসহ তাদের সহযোগীরা জহুরার সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালায়।
আহত জহুরা জানান, ঘটনার দিন দুপুর সাড়ে বারোটার দিকে ভাই আমিনুল হক জসিম তুচ্ছ বিষয় নিয়ে অকথ্য ভাষায় জহুরা কে গালিগালাজ করে।
বিষয়টি জানতে পেরে জসিমের অপর ভাই খোকন ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদ করলে জসিম ক্ষিপ্ত হয়ে যায়।
এরই জের ধরে এক পর্যায়ে জসিম ও রুবেলের ছেলে ফারহান মনির অন্নয়সহ অজ্ঞাত নামা কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে খোকনের উপর হামলা চালায়। খোকন কে বাঁচাতে জহুরা আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঠেকাতে গিয়ে ডান হাতের আঙ্গুল কর্তন হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর জহুরা কে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এস আই বিজলী মন্ডল জানান, হামলার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। শেবাচিমের জহুরা নামে একজন ইনজুরি হয়ে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।