• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে পুলিশ: মোড়ে মোড়ে চেকপোষ্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২১, ০৮:১২ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে পুলিশ: মোড়ে মোড়ে চেকপোষ্ট

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধি নিষেধ কার্যকর ও জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে থানা পুলিশ। ২৯ জুন মঙ্গনবার দিনভর হহহহকক থানার ওসি মোঃ হেনাল উদ্দিনের নেতৃত্বে পৌর শহরের রায়েরহাট ব্রিজ,টিঅ্যান্ডটি মোড়,ফেরীঘাট ও বন্দরবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে গনপরিবহন চলাচল বন্ধ করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চনতে সচেতনতামূলক মাইকিং করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে থানার ওসি মোঃ হেলাল উদ্দিনের কঠোর এ
পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল।