• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বসতবাড়ী ভাংচুরের মামলার আসামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩০, ২০২১, ১৯:১৬ অপরাহ্ণ
বসতবাড়ী ভাংচুরের মামলার আসামী আটক

গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা-কুনিয়াকান্দি গ্রামে প্রতিপক্ষের বসতবাড়ী ভাংচুর করে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার মাগুরা বাজারে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামী মিজানুর বেপারীকে আটক করা হয়। গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন জানান, আটককৃত আসামীকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।