মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী সদর এবং মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীর ভয়াং ও পাডুখালী পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
বুধবার (৩১ জুন) রাতভর পটুয়াখালী জেলা ও মির্জাগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসল ও পটুয়াখালী সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। জব্দকৃত জালের বাজার মূল্য ৩ লক্ষ টাকা হবে বলে জানান তাঁরা।
অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মির্জাগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে পটুয়াখালীর পায়রাগঞ্জ এলাকায় বসে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।