• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের আইডিয়া কন্টেস্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ণ
বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের আইডিয়া কন্টেস্ট অনুষ্ঠিত

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের আয়োজনে এবং বৃটিশ কাউন্সিলের অর্থায়নে “আইডিয়া কন্টেন্ট অন বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট” শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মাসব্যাপী বিভিন্ন ধাপে যাচাই-বাচাই ও মূল্যায়ন শেষে গতকাল বুধবার রাতে আইডিয়া কন্টেস্টের ফলাফল প্রকাশ করা হয়। করোনা মহামারী পরিস্থিতিতে সারাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বৃটিশ কাউন্সিল বিশ্বব্যাপী তরুণ সংগঠকদের জন্য “কপ-২৬ চ্যালেঞ্জ ফান্ড” চালু করে। ইয়ূথ এন্ডিং হাঙ্গারের ইয়ূথ লিডার তরুণ ইনজামুল সাফিন এর “বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট” প্রকল্প বৃটিশ কাউন্সিলের ফান্ডের বিজয়ী হয়। এই প্রকল্পের অধীনে জাতীয় পর্যায়ে “ আইডিয়া কন্টেন্ট অন বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট” শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সুমাইয়া “প্রথম”, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চিন্ময় মিত্র শুভ “দ্বিতীয়” এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আলামীন হোসেন “তৃতীয়” স্থান অধিকার করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের প্রকল্পের ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, নানামূখী কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার স্কুলগামী কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশের মাধ্যমে আগামী জলবায়ু বিশেষজ্ঞ তৈরিতে আমরা নিরলসভাবে কাজ করে চলছি। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঋতুবৈচিত্র বিনষ্ট, জীববৈচিত্র্যেরর ওপর নেতিবাচক প্রভাবসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় আমরা সম্পৃক্তকরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও এবং অভিযোজনের জন্য কাজ করছি। আইডিয়া কন্টেস্টে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি টেকনিক্যাল পার্টনার এবং ইয়ূথ অপরচুনিটিজ আউটরিচ পার্টনার হিসেবে সহযোগিতা করেছে।