নলছিটি প্রতিনিধি: নলছিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক পরিধান না করায় ৩ জনের জরিমানা করা হয়।
১লা জুলাই বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাজারে মাছ ও সবজি ব্যবসায়ীদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতন করেন,মাস্ক ব্যবহার না করায় ৩ জনকে জরিমানা উপজেলা নির্বাহী অফিসার বলেন মহামরি করোনা হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।