• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে লকডাউনের প্রথম দিনেই প্রশাসনের কঠোর তৎপরতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১, ২০২১, ১২:০০ অপরাহ্ণ
মির্জাগঞ্জে লকডাউনের প্রথম দিনেই প্রশাসনের কঠোর তৎপরতা

মোঃ আঃ রহিম সজল, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে
সরকারের দেয়া কঠোর লকডাউনের প্রথম দিনেই প্রশাসনের কঠোর তৎপরতা রয়েছে।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল বেলা ছিটেফোটা লোকজন, অটোবাইক, মটর সাইকেল চলাচল করতে দেখা গেলেও সকাল ১০ টার পর থেকে প্রশাসনের কঠোরতায় তা বন্ধ হয়ে যায়। কঠোর লকডাউন সফল করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান উজ্জামান পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ১৩ জন পথচারী ও যানবাহন চালককে মোট ১১ হাজার ৪ শত টাকা জরিমানা করেন তাঁরা।

এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ’র নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট পরিচালনা করা ও সেনাবাহিনীর টহলের মাধ্যমে কঠোর লকডাউন লক্ষ্য করা গেছে।

সরেজমিতে গিয়ে দেখা যায়, উপজেলার ব্যস্ততম সড়কগুলো ছিল ফাঁকা। প্রয়োজনের বাহিরে যারা বের হয়েছে তাদের কঠোর জবাবদিহী করতে হয়েছে। মটর সাইকেল, অটোবাইকসহ সকল ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। অসুস্থ রোগীদের নিয়ে আসা বা প্রয়োজনীয় কাজে বের হওয়ার জন্য ২-১ টি অটোরিক্সা ব্যবহার করতে দেখা গেছে।

এ সময় কয়েকজন ফল ব্যবসায়ীকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা গেছে। বাজারে কোন লোকজন না থাকায় তাদের পেকে যাওয়া ফলগুলো ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান তাঁরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান বলেন, সকলের সচেতনতাই পারবে লকডাউনের সফলতা আনতে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সবাইকে মাস্ক ব্যবহার, সাবান দিয়ে ২০সেকেন্ড ধরে হাত ধোঁয়া। জনসচেতনতা মুলক কাজ করার আহবান জানান।