গৌরনদী প্রতিনিধি \ “যোগাযোগ ও উন্নয়নখাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন ও করোনা মহামারি থেকে রক্ষায় করনীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে সচেতনতামূলক প্রচারনা শেষে কুইজ প্রতিযোগিতায় তাৎক্ষনিক পুরস্কার বিতরণ করা হয়।