• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সরকারের উন্নয়নমূলক প্রচারনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে সরকারের উন্নয়নমূলক প্রচারনা

গৌরনদী প্রতিনিধি \ “যোগাযোগ ও উন্নয়নখাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন ও করোনা মহামারি থেকে রক্ষায় করনীয় বিষয়ক সচেতনতামূলক প্রচারনা চালানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে সচেতনতামূলক প্রচারনা শেষে কুইজ প্রতিযোগিতায় তাৎক্ষনিক পুরস্কার বিতরণ করা হয়।