• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রনোদনার বীজ-সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২১, ১২:৫৪ অপরাহ্ণ
গৌরনদীতে প্রনোদনার বীজ-সার বিতরণ

গৌরনদী প্রতিনিধি ॥ কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার সাতশ’ কৃষকের মাঝে ২০২০-২১ অর্থবছরের আমন মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারটায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বীজ-সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। শেষে প্রতি কৃষকের মাঝে পাঁচ কেজি আমনের বীজ ও ২০ কেজি সার বিতরণ করেন অতিথিরা।