• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে উপজেলা প্রসাশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ণ
নলছিটিতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে উপজেলা প্রসাশন

নলছিটি প্রতিনিধি: নলছিটিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মাস্ক পরিধান অযথা ঘোরাঘুরি করায় ৬ জনের জরিমানা করা হয়।
৩ জুলাই শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অযথা ঘোরাঘুরি ও মাস্ক ব্যবহার না করায় ৬ জনকে জরিমানা উপজেলা নির্বাহী অফিসার বলেন মহামরি করোনা হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।