• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎতের খুটিতে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩, ২০২১, ১০:১২ পূর্বাহ্ণ
নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুৎতের খুটিতে ধাক্কা, মোটরসাইকেল চালক নিহত

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সাতমাইল পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ পার্শবর্তী গুঠিয়ার পূর্ব নারায়ণপুর এলাকার অাক্কেল অালীর ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন হারুন অর রশিদ।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে , সকাল সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেল চালক ‌নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুৎতের খুটিতে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হারুন অর রশিদ কে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।