গৌরনদী প্রতিনিধি ॥ মহামারী করোনা ভাইরাস সংক্রমণরোধে বরিশালের গৌরনদীতে চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে ।
তারই ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস এবং সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এসময় সরকারী নির্দেশনা অমান্য করায় ১০টি মামলায় ১০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।