• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে শ্রমিক নেতার কামড়ে  কান ছিঁড়ে নেওয়া যুবক শেবাচিমে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২১, ১৮:৫২ অপরাহ্ণ
চরফ্যাশনে শ্রমিক নেতার কামড়ে  কান ছিঁড়ে নেওয়া যুবক শেবাচিমে

চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার উত্তর চর মানিকা গ্রামে জমি বিরোধের জের ধরে হাসান চোকিদর নামে এক যুবকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে।

গত শনিবার সকাল ১১ টায় চর মানিকার ফিশারির পশ্চিম-দক্ষিণে এ ঘটনা ঘটে।

আহত যুবক চর কচ্ছপিয়া এলাকার আব্দুল মজিদ চৌকিদারের ছেলে।

বর্তমানে যুবক গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দক্ষিণ আইচা থানা পুলিশ জানান, চর মানিক এলাকায় জমি নিয়ে যুবকের কান কামড়ে ছিড়ে নিয়ে যাওয়ার বিষয়টি আমরা অবগত রয়েছি। অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত শফি উদ্দিন শফি শফি চর কচ্ছপিয়া এলাকা আব্দুল খালেক চৌকিদার এর ছেলে এবং ৪ নং ওয়ার্ডের শ্রমিকদল নেতা।

আহতের বাবা আব্দুল মজিদ চোকিদার জানান, জমির মালিক  ভোলার দৌলত খাঁ এলাকার শাহারুল পাটোয়ারীর কাছ থেকে জমি বর্গা নিয়ে আব্দুল মজিদ চাষাবাদ করে আসছে।

চর কচ্ছপিয়া এলাকার আব্দুল খালেক চৌকিদার এর ছেলে আলাউদ্দিন ও শফি উদ্দিন শফি সহ তাদের সহযোগীরা আব্দুল মজিদের বর্গা চাষাবাদ জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছে।

ঘটনার দিন গত শনিবার সকালে আব্দুল মজিদ ও তার ছেলে হাসান ওই জমিতে চাষাবাদ করতে গেলে শফি উদ্দিন শফি সহ তাদের সহযোগীরা চাষাবাদে বাধা প্রদান করে।।

এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে শফি উদ্দিন শফি যুবক হাসানের কান কামড়ে ছিড়ে নিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অন্যদিকে স্থানীয় জনতা যুবকের কান ছিঁড়ে নিয়ে যাওয়ার ঘটনায় বিষয়টি চাঞ্চল্য হলে তাৎক্ষণিক অভিযুক্ত শফি উদ্দিন শফি কে গণধোলাই দেয়া হয়।

এদিকে আহত যুবকের কান ছিঁড়ে নেওয়ার অবস্থার অবনতি হলে  রবিবার হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

হাসান বর্তমানে হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান,  কামড়ে কান ছিড়ে নেওয়া হয়েছে হাসানের।।

তবে সুস্থ হতে সময় লাগবে।

আমরা যথাসম্ভব চেষ্টা করছি তবে এই রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য আমরা রোগীর স্বজনদের পরামর্শ দিচ্ছি। 

এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে গণধোলাইয়ের শিকার শফি উদ্দিন শফি বিষয়টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার্স ইনচার্জ হারুনুর রশীদ জানান, যুবকের কামড়ে কান ছিঁড়ে নেওয়ার বিষয়টি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ওই পক্ষের থেকেও আমরা অভিযোগ পেয়েছি

তবে আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।