• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান আসাদ খানের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৪, ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ইউপি চেয়ারম্যান আসাদ খানের খাদ্য সামগ্রী বিতরণ

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। লগডাউনের কারনে বরিশালসহ দক্ষিণ অঞ্চলের ভুমিহীন, অসহায় ও হতদরিদ্র মানুষ কর্মহীন হয়ে পরেছে। এজন্য অনেকের ঘরেই খাবার নেই। করোনাকালীন সময় কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা কৃষকলীগ আহবায়ক ও ভরপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খান। তিনি আজ রবিবার স্বাস্থ্যবিধি মেনে ভরপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য। দাদুরহাট তার নিজ অফিসে বসে খাদ্যসামগ্রী বিতরণকালে ভরপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান লিটনসহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।