• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২১, ০৯:৫৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য  বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন

 

গৌরনদী প্রতিনিধি :

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ কাঞ্চন আলী মৃধা (৭০) সোমবার ভোরে বার্ধক্যজনিত কারনে নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। একইদিন দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স ও গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনসহ থানা পুলিশের সদস্যরা।