মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
সারাদেশের ন্যায় বামনায় ও করোনা পজেটিভ ব্যাপক হারে বাড়ছে। নমুনা পরীক্ষার ৫০% ই পজেটিভ। গত এক সপ্তাহে বামনায় মোট আক্রান্ত ৩৮ জন। এ দিকে ঘরে ঘরে করোনা উপসর্গ নিয়ে মানুষ ইচ্ছামত চিকিৎসা নিচ্ছে, হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করা উচিত। বামনা হাসপাতালে করোনা রুগীর যথেষ্ট পরিমান টেস্ট ও চিকিৎসা ব্যবস্হা রয়েছে। প্রধান মন্ত্রীর নির্দেশ একটা লোকও যেন বিনাচিকিৎসায় মারা না যায়।
বামনা হাসপাতালের আরএমও ডাঃ রিয়াজুল ইসলাম বলেন আতংকিত না হয়ে হাসপাতালে এসে টেষ্ট করান এবং সেবা নিন। প্রয়োজন হলে ভর্তি হন। আমাদের সেবা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্হা রয়েছে। টেষ্ট করালে আপনি বাসায় চিকিৎসা নিলেও আলদা আইসোলেশনে থাকতে পারবেন নিজও নিরাপদে থাকতে পারেন পরিবারকেও নিরাপদে রাখতে পারেন।
উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী অসহায়দের ফ্রি টেষ্ট সহ ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তাই বাসায় না থেকে লক্ষন দেখা দিলেই হাসপাতালে আসুন।আমরা আপনাদের শতভাগ সেবা দিতে প্রস্তুুত আছি। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বাস্হ্য বিভাগের সমন্নয় বামনাকে করোনা মুক্ত রাখতে কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার বলেন বামনার সকল মানুষের সহযোগিতায় আমরা লকডাউনের ৫ম দিন অতিবাহিত করলাম এবং অনেকটাই সফল হয়ছি। তবে মানুষ আর একটু সচেতন হলে বামনাকে করোনার হাত থেকে রক্ষা করতে পারবো বলে আশা করছি।