• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২১, ০৮:২৫ পূর্বাহ্ণ
কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কাউখালী প্রতিনিধি ॥ করোনা ভাইসার (কোভিট-১৯) সংক্রমনের উধ্বগতি নিয়ন্ত্রণে পিরোজপুরের কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার সকালে ডাক বাংলোর মোড়ে, বাসষ্ট্যান্ড, চিরাপাড়া টেম্পু ষ্ট্যান্ডসহ উপজেলার বিভিন্ন স্পটে জনসাধারনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, সাবান ও সানিটাইজার) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ আনোয়ার হোসেন গাজী প্রমূখ॥