• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আট মামলায় চার  হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে আট মামলায় চার   হাজার টাকা জরিমানা

 

গৌরনদী প্রতিনিধি :

মহামারী করোনা ভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউনের পঞ্চম দিনে বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

সকালে উপজেলার গুরুত্বপূর্ন এলাকায় পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস ও উপজেলা সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স। লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি অমান্য করায় আট মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন।