• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২১, ১৪:০৬ অপরাহ্ণ
নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নলছিটি প্রতিনিধি : অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠি নলছিটি উপজেলায় মিঠু নামের একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জুলাই) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি মো.সাখাওয়াত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার দুপুরে সরই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।