• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গত ২৪ ঘন্টায় ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২১, ০৯:৫৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে গত ২৪ ঘন্টায়  ১৭ জনের করোনা শনাক্ত

 

গৌরনদী প্রতিনিধি :

বরিশালের গৌরনদী উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে সর্বোচ্চ ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন গৌরনদী, দুইজন কালকিনি ও একজন উজিরপুর উপজেলার বাসিন্দা।

উপজেলা পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জন ব্যক্তি করোনা টেস্টের জন্য নমুনা দেয়। জিং এক্সপার্ট ও এন্টিজেন টেস্টে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।