• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ট্রাক চাঁপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২১, ১৬:৪৯ অপরাহ্ণ
গৌরনদীতে ট্রাক চাঁপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত

গৌরনদী প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইল্লা ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় অজ্ঞাত বৃদ্ধ (৬০) ট্রাক চাঁপায় নিহত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, রাত নয়টার দিকে মহাসড়কের ইল্লা ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা ট্রাক লোকটিকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।