• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মাইটিভি প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে মাইটিভি প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি :
মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা ও মাইটিভি’র প্রতিষ্ঠাতা মরহুমা ওমেদা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মাইটিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহপ্রচার সম্পাদক হাসান মাহামুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, এইচএম লিজন, জিএম জসিম হাসান ও ফাহাদ মিয়াসহ অন্যান্যরা। শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ হায়াতুল ইসলাম।