• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ১৬ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে ১৬ জনকে জরিমানা

গৌরনদী প্রতিনিধি \ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের সপ্তম দিনে বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজার ও সড়কে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত চালিয়ে মঙ্গলবার বিকেলে ১৩ মামলায় ১৬ জনকে এগার হাজার নয়শ’ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।