মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বুধবার (৭ জুলাই) নতুন করে আরও ৭ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে গত কয়েকদিনে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার (৬ জুলাই) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের মো. মোতাহার হোসেন (৭৫)।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মির্জাগঞ্জে করোনা রোগীর সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে। বুধবার ১০ জন রোগীর নমুনা সংগ্রহ করে রেপিড এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ৭জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এ নিয়ে গত ৯দিনে ১৯জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে ৬ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বাকী ১৮ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
.