• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে গ্রেফতার

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভ‚রঘাটা পুলিশ চেকপোস্টে তিনশ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা জসিম বেপারী ও শহিদুল ইসলাম বালীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ভ‚রঘাটা চেকপোস্টে লকডাউন কার্যকর করার জন্য থানা পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি মটর সাইকেলযোগে দুই আরোহী চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাদের জিজ্ঞাসা করে। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশী করে তিনশ’ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।