• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩৩৩ নাম্বারে ফোন করলেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির মানবিক ইউএনও শাহাদাত!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ০৪:১৫ পূর্বাহ্ণ
৩৩৩ নাম্বারে ফোন করলেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির মানবিক ইউএনও শাহাদাত!

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জের যেকোনো প্রান্ত থেকে ৩৩৩ নাম্বারে ফোন করলেই খাদ্য সামগ্রী নিয়ে হাজির মানবিক ইউএনও শাহাদাত হোসেন মাসুদ। একজন মানবিক ইউএনও শাহাদাত হোসেন মাসুদ। মহামারি করোনায় নিজের নিরাপত্তার কথা না ভেবে দিন-রাত জনগণের সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন। মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণর পাশে থেকে জনকল্যাণে লড়াই করে যাচ্ছেন এই করোনাযোদ্ধা। কর্মহীন হয়ে পরা মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটেছেন দিন-রাত। যেখানেই মানুষের সমস্যার কথা শুনেন সেখানেই তিনি ছুটে যান এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে নিচ্ছেন নানা ধরনের পদক্ষেপ। তার এই কর্মকাণ্ডে ভীষণ খুশি এলাকাবাসী। মেহেন্দিগঞ্জ উপজেলায় লকডাউনের ৬ষ্ঠ দিনে পাতারহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন অপরাধে ৮টি মামলায় ৮,৭০০ টাকা জরিমানা করেন । অপর দিকে খাদ্য সাহায্য চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করায় জাংগালিযা ইউনিয়ন, সদর ইউনিয়ন সহ পৌরসভার কয়েকটি পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ। একজন মানবিক ইউএনও হিসেবে মেহেন্দিগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সুনাম কুড়িয়েছেন ইউএনও শাহাদাত হোসেন মাসুদ।