চরফ্যাশন ভোলা প্রতিনিধি॥
গত কাল চরফ্যাশনে পুলিশের বাধার মুখে চরফ্যাশন বিএনপির সভাপতি নুরে আলম সিকদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার আসরবাদ পৌরসভা ৮নং ওয়ার্ডের সিকদার মঞ্জিলের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে এ দাফন সম্পন্ন হয়েছে। এসময় উপস্থীত ছিলেন, চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশীদ ট্রুম্যান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া,সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ সহ উপজেলার ২০টি ইউনিয়নের বিএনপির সর্বস্থরের নেতৃবৃন্দ। করোনাকালীন সময়ে পুলিশের হস্তক্ষেপে সল্প পরিশরে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে পায়ে ব্যাথাজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি কিছুদিন পূর্বে ঢাকায় পায়ের ব্যাথাজনিত চিকিৎসা শেষে দেশে ফেরার পূর্বে করোনা টেস্ট দিলে তাঁর করোনা পজিটিভ আসে। পরে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ও পরে ইমপালস হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় থাকার পরে গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে এবং এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে যান।