• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় একই দিনে দুই শিক্ষকের মর্মান্তিক মৃত্যু: শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২১, ০৮:৫১ পূর্বাহ্ণ
হিজলায় একই দিনে দুই শিক্ষকের মর্মান্তিক মৃত্যু: শোকের ছায়া

হিজলা প্রতিনিধি। বরিশালের হিজলা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রধান শিক্ষক বাকী বিল্লাহ ও পারেক হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জানা যায় গত বুধবার বেলা 12 টায় উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বাকি বিল্লাহ কিডনির সমস্যায় দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। একই দিন রাত দশটায় পারেক হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। একই দিনে দুই জন শিক্ষকের মর্মান্তিক মৃত্যুতে এলাকার শিক্ষক সমাজ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।