গৌরনদী প্রতিনিধি \ সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর দ্রæত সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা বিল্বগ্রাম বাজার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মিলাদে উপস্থিত ছিলেন বিল্বগ্রাম কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহিন সরদার, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদারসহ অন্যান্যরা।