বরিশালের বিভাগীয় বিতর্ক সংগঠন ডিবেটার্স কমিউনিটি অব বরিশালের বিগত কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে সদস্যদের নিয়ে বিশেষ ভার্চুয়াল সভায়।
কমিটির আহবায়ক করা হয়েছে প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শেখ সুমন কে এবং সদস্য সচিব করা হয়েছে সাবেক সহ সভাপতি খালেদ সাইফুল্লাহ কে।
কমিটিতে যুগ্ন আহবায়ক মোঃ নকিব ও পারভেজ এবং সদস্য হিসেবে রয়েছেন দিপন সাহা, মোঃ মারুফ ও রিফাত।
এ সাত সদস্যের কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজের বিবৃতিতে জানানো হয়েছে।