সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের লেকচারার পদে নিয়োগ পেলেন বাবুগঞ্জের কৃতিসন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমানের পত্নী নুসরাত জাহান সিমু।
গত (২১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদের সিনেট সদস্যদের এক সভায় সমুদ্রবিজ্ঞান বিভাগের লেকচারার পদে নিয়োগের আদেশ জারি করেছেন।
নুসরাত জাহান সিমু ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ২০০৭ সালে জিপিএ-৫ নিয়ে এসএস সি, জিপিএ-৫ নিয়ে ২০০৯ সালে এইচএসসি পাশ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে বিএসসি ও ২০১৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও নুসরাত জাহান সিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
সমুদ্রবিদ্যা বা সমুদ্রবিজ্ঞান (ইংরেজিতে Oceanography বা oceanology বা marine science) বলা হয়। এই শাখায় সামুদ্রিক গঠন ও বাস্তুসংস্থান গতিবিজ্ঞান; সমুদ্র তরঙ্গ, ঢেউ ও ভূপদার্থগত তরল গতিবিজ্ঞান; প্লেট টেকটনিক ও সমুদ্র তলদেশের ভূতত্ত্ব; সমুদ্রের মধ্যে ও উপকূলভাগে বিভিন্ন রাসায়নিক ও পদার্থবিদ্যাসংক্রান্ত উপাদানের প্রবাহ ইত্যাদি আলোচিত হয়। এই সকল বিষয় জীববিদ্যা, রসায়ন, ভূতত্ত্ব, জলবায়ুবিদ্যা ও পদার্থবিদ্যার মতো বিভিন্ন শাখার সহায়তায় সমুদ্রবিদদের সমুদ্র সম্পর্কে তথ্য আহরণে সাহায্য করে।