গৌরনদী প্রতিনিধি \ মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য বরাদ্দকৃত আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলায় নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
শুক্রবার দুপুরে নলচিড়া ইউনিয়নের পিঙ্গলকাঠী গ্রামে নির্মাণাধীন ১১টি ঘর পরিদর্শনকালে তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর হৃয়দের প্রকল্প সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে পবিত্র দায়িত্ব হিসেবে প্রকল্পটি সততার সাথে বাস্তবায়ন করতে হবে। পরিদর্শনকালে নির্মাণাধীন প্রকল্পের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন মেরী, উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা।