মো. সুজন মোল্লা,বানারীপাড়া
মা মাটি ও মানুষের মুক্তির চেতনা বাস্তবায়ন এবং ক্ষুদা-দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ্ব মানবতার অগ্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন সরকারে আছে সোনার বাংলার একটি মানুষও না খেয়ে থাকবেন না। পর্যায়ক্রমে আপনাদের হাতে হাতে জননেত্রীর উপহার পৌঁছে যাবে।
গত ৭ ও ৮ জুলাই বরিশালের বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, খাদ্য সামগ্রী মানুষের হাতে হাতে পৌঁছে দিয়ে, শুক্রবার ৯ জুলাই সকালে বানারীপাড়া পৌর ভবনে, পৌরসভার বন্দর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের এবং থ্রী-হুইলার সংগঠনের শ্রমিকদের ও বিভিন্নভাবে বৈশ্বিক কোভিড-১৯ এ কর্মহীন হয়ে পড়া পরিবার সর্বপরি দরিদ্র জনগোষ্ঠির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা বলেন, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, তিনি তার বক্তৃতার মাধ্যমে পুরো বরিশাল জেলার করোনা পরিস্থিতি তুলে ধরে দিক নির্দেশনা মূলক কথা বলেন। যা এই করোনা যুদ্ধে চলার পথের পাথেয় হয়ে থাকবে। এ ছাড়াও কথা বলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, ভাইস চেয়ারম্যান যুব আইকন নুরুল হুদা, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর বৃন্দ, আওয়ামী লীগ নেতা ব্যাংকার মো. দুলাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যোবায়ের আহম্মেদ রুথেন, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী, পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো, সজল চৌধুরী প্রমূখ।