• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিইসিবি’র আহবায়ক শেখ সুমন সদস্য সচিব খালেদ সাইফুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৯, ২০২১, ১৯:০৫ অপরাহ্ণ
ডিইসিবি’র আহবায়ক শেখ সুমন সদস্য সচিব খালেদ সাইফুল্লাহ

বরিশালের বিভাগীয় বিতর্ক সংগঠন ডিবেটার্স কমিউনিটি অব বরিশালের বিগত কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে সদস্যদের নিয়ে বিশেষ ভার্চুয়াল সভায়।

কমিটির আহবায়ক করা হয়েছে প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শেখ সুমন কে এবং সদস্য সচিব করা হয়েছে সাবেক সহ সভাপতি খালেদ সাইফুল্লাহ কে।

কমিটিতে যুগ্ন আহবায়ক মোঃ নকিব ও পারভেজ এবং সদস্য হিসেবে রয়েছেন দিপন সাহা, মোঃ মারুফ ও রিফাত।

এ সাত সদস্যের কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজের বিবৃতিতে জানানো হয়েছে।