• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সহকারি কমিশনার ভূমির গাড়ি চালকের মৃত্যুতে সহকর্মীদের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সহকর্মীর পরিবারকে অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১০, ২০২১, ১৩:৪৩ অপরাহ্ণ
সহকারি কমিশনার ভূমির গাড়ি চালকের মৃত্যুতে সহকর্মীদের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, সহকর্মীর পরিবারকে অর্থ সহায়তা প্রদান

দানিসুর রহমান লিমন-
বাংলাদেশ সহকারি কমিশনার ভূমির কার্যালয়ের একজন গাড়ি চালকের মৃত্যুতে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত দেখালেন তারই সহকর্মী গাড়ি চালকরা। সহকর্মীর পরিবারকে প্রদান করলেন নগদ অর্থ সহায়তা।

বাংলাদেশ সহকারী কমিশনার ভূমি গাড়ি চালক এসোসিয়েশনের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ভূমি অফিসের গাড়ি চালক মরহুম সুফল খানের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আজ শনিবার সকালে সংগঠনের পক্ষে সহকর্মী মরহুম সুফল খানের স্ত্রীর হাতে নগদ ৯২ হাজার ২শত ৫ টাকা তুলে দেন ময়মনসিংহ জেলায় কর্মরত সহকারি কমিশনার ভূমির কার্যালয়ের গাড়ি চালকরা।

বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসের গাড়ি চালক শামিম ইসলাম জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা ভূমি অফিসের গাড়ি চালক মরহুম সুফল খানের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সংগঠন বাংলাদেশ সহকারি কমিশনার ভূমি গাড়ি চালক এসোসিয়েশন পক্ষে এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। আজ ময়মনসিংহ জেলার সহকর্মী ভাইরা মরহুমের পরিবারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেয়। উল্লেখ্য চলতি বছরের ৮ মে সহকর্মী গাড়ি চালক সুফল খান মৃত্যুবরণ করেন।