• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে স্বাস্থ্য বিধি অমান্য করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২১, ১০:২৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে স্বাস্থ্য বিধি অমান্য করায় জরিমানা

গৌরনদী প্রতিনিধি \ লকডাউনের মধ্যে স্বাস্থ্য বিধি অমান্য করায় বরিশালের গৌরনদীতে ভ্রাম্যমান আদালত চালিয়ে চার মামলায় চার হাজার একশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন।