• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ
গৌরনদীতে করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদীতে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে।
সোমবার বেলা এগারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ডাঃ মাজেদুল কাওসার। উপজেলা পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, দ্বিতীয় পর্যায়ে গৌরনদী উপজেলার এক হাজার আটশ’ জন ব্যক্তিকে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে।
উদ্বোধনের দিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রেজিষ্ট্রেশনকৃত ৩৯ জন ব্যক্তিকে দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে প্রবাসী ১৯ জন ও সাধারণ ২০জন ব্যক্তি টিকাগ্রহন করেছেন।