• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ইডিএসের ক্যাম্পেইন-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২১, ১২:২৩ অপরাহ্ণ
পটুয়াখালীতে ইডিএসের ক্যাম্পেইন-মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

পটুয়াখালীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (ইডিএস) নানামুখী কার্যক্রম চলছে। আজ সোমবার সকাল ১১ টায় লিংকআপ স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় পটুয়াখালী শহরের ব্যামাগার মোড় এলাকায় দ্বিতীয় দিনের কর্মসূচির পালন করা হয়।

এসময় এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ইনজামুল সাফিন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী ট্রান্সজেন্ডার কমিউনিটির গুরুমা নিশী হিজড়া, লিয়াজোঁ এ্যাসোসিয়েট মমতা হিজড়া, টুম্পা হিজড়া, ননি পুষ্প, মাহাদী হাসান, প্রমুখ। কর্মসূচির আওতায় হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়। এছাড়া পটুয়াখালীর হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় ২০ জন লোকের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

এ বিষয়ে পটুয়াখালীর হিজড়া গুরুমা নিশী হিজড়া বলেন, চলমান লকডাউনে আমাদের বাড়ির বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে হবে, আর একান্তই জরুরী প্রয়োজনে বের হলে অবষ্যই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ইনজামুল সাফিন বলেন, সংক্রমণ রোধে কিছুক্ষণ অন্তর সাবান, হ্যান্ডওয়াস বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুতে অথবা স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে হবে। তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনামূলক প্রচারাভিযানের পাশাপাশি মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আমরা আশাবাদী।