পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে বুধবার দুপুরে উপজেলার চিরাপাড়া গ্রামে ইসলামী কমপ্লেক্সের নির্মানাধীন ভবনের চারতলা থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় গুচ্ছগ্রাম নিবাসী নজরুল ইসলাম এর ছেলে রেজাউল।তাৎক্ষনিকভাবে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছা: খালেদা খাতুন রেখা নিহতের বাড়ীতে গিয়ে সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসন কর্তৃক খাদ্য সামগ্রী ও কাউখালী মানব কল্যাণ সোসাইটি কর্তৃক দেয়া কাফনের কাপন নিহতের পরিবারের হাতে প্রদান করেন। পিরোজপুর জেলা প্রশাসক নিহত পরিবারকে ২০০ কেজি চাল ও নগদ ২৫ হাজার টাকা বরাদ্দ দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন নিহত পরিবারকে সকল ধরনের সাহায্য প্রদান করা হবে।