কামরুল হাসানঃ –
বরিশালের বানারীপাড়ায় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাইনুল ইসলাম।
তিনি সৈয়দকাঠী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য, কিশোরী, করোনা কালীন স্বাস্থ্য সুরক্ষা ও বুদ্ধি দ্বিপ্ত গুনাবলীর কারনে গত ১১ তারিখ বিশ্ব জনসংখ্যা দিবসে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাঃ নাদিরা পারভিন বানারীপাড়ার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মাইনুল ইসলামের নাম ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নং সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান মন্নান মৃধা, উপজেলা ফ্যামিলি প্লানিং এর সকল স্টাফ।
দেশের করোনা পরিস্থিতি স্বভাবিক হলে মাইনুল ইসলামের হাতে এ সন্মাননা আনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন এ কনফারেন্সে।
এ ব্যাপারে মাইনুল ইসলাম তার অনুভুতি ব্যক্ত করে বলেন, এই প্রাপ্তি আমাকে বিভাগীয় দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত করবে আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে পারি তার জন্য সকল এর দোয়া প্রার্থী।