• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২১, ১৩:৫১ অপরাহ্ণ
কর্মহীনদের প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা দিলেন ইউএনও

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেন তিনি।
ইউএনও রুম্পা সিকদার বলেন, প্রধানমন্ত্রী করোনাকালে মানবিক সহায়তা কার্যক্রম চালু রেখেছেন। প্রকৃতপক্ষে যারা অসহায় তাদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এই সময় কেউ অভুক্ত থাকবে না ও সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।