• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর যুবলীগ নেতা সবুজ শরীফ আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২১, ০৯:২৫ পূর্বাহ্ণ
গৌরনদীর যুবলীগ নেতা সবুজ শরীফ আর নেই

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগ নেতা সবুজ শরীফ (৪০) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। বুধবার বেলা এগারটায় জানাজা শেষে উপজেলার শাওড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবীদ নিজামূল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় উপজেলার সবুজ শরীফ নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন এছাড়াও নতুন ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।