• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন

গৌরনদী প্রতিনিধি \ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ৮৪ জন নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারটায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র হারিছুর রহমান, রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রহমান, ওসি আফজাল হোসেনসহ অন্যান্যরা। শেষে উপজেলা নির্বাহী অফিসার নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।