• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে হুসেইন মোঃ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২১, ১৭:০৯ অপরাহ্ণ
দুমকিতে হুসেইন মোঃ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোঃ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। বুধবার মাগরিব নামাজবাদ উপজেলা অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সুলতানা আহম্মেদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সার্জেন্ট ফজলুল হক, যুগ্ম আহবায়ক ও উপজেলা যুব সংহতির সভাপতি সাংবাদিক হারুন অর রশিদ, যুগ্ম আহবায়ক রাম চরণ গাইন ভুলু, সৈয়দ জিয়াউল হাসান প্রমুখ। পরে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

#