• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ছাত্রলীগ-সেচ্ছাসেবকলীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৪, ২০২১, ১২:৩০ অপরাহ্ণ
হিজলায় ছাত্রলীগ-সেচ্ছাসেবকলীগের দুই গ্রুপে সংঘর্ষ : আহত ১০

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের মাঝে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের আহত হয়েছে ১০ জন। জানা গেছে, গত ২১ শে জুন স্থানীয় ইউপি নির্বাচনে উপজেলার মেমানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নির্বাচনে পরাজিত হয়। পরাজিত হওয়ার পর থেকেই বিজয়ী প্রার্থী নাসির উদ্দিনের ভাতিজা শাহাবুদ্দিন ও মোস্তফা হাওলাদার ব্যাপরোয়া হয়ে ওঠে। যারা নৌকা মার্কার সমর্থিত ছিল তাদেরকে হামলা, হুমকি দিয়ে যাচ্ছে তারা। বুধবার চেয়ারম্যান ভাতিজা ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলায় আসলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকা মার্কার সমর্থিত কর্মীদের উপর হামলার ঘটনা সম্পর্কে জানতে চায়। এসময় দুই গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই গ্রুপের মাঝেই হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন সর্দার মোহাম্মদ আলীসহ ১০ জন আহত হয়। হাতাহাতির ঘটনা দেখতে পেয়ে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হিজলা থানা ওসি অসিম কুমার সিকদার এ তথ্যের সত্যতা শিকার করে বলেছেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোন পক্ষ এখনো মামলা দায়ের করেনি। ##